সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৬:৪৯:০৩ |
ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও একাধিক ইসরায়েলি। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় একটি এলাকায় নির্মাণাধীন ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। 

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা আহত ব্যক্তিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। কিন্তু জখম গুরুতর হওয়ায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।’’

উদ্ধারকারীরা দলের সদস্যরা বলেছেন, ধ্বংসাবশেষের আঘাতে শরীরে গুরুতর জখম হওয়া আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।


• হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩
ইরানের হামলার মাঝে ছবি এবং ‌‌বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রত্যেকদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের চলমান হামলার মাঝেই উপসাগরীয় অঞ্চলজুড়ে ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘটনা বাড়ছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও চিত্র ধারণ ও প্রচার করেছেন এবং এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন; যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

কাতারের এই ঘোষণার আগে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..