সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

ইরানের আজও যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৪:০৫:১৯ |
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার দশম দিনে গড়াল। আজও ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’  লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইসরাইল।  

সোমবার (৯ মার্চ) ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সোমবার ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’  লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। ইরান নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরণের হামলার ঘোষণা দিলো ইসরায়েলি সেনাবাহিনী। 

ইসরায়েলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলে ‘ইরানের শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। এই ঘোষণা আসে ঠিক তখন, যখন তারা লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলার খবরও প্রকাশ করে।

ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ২০০ জনে ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন শত শত ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..