সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হা ম লা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৪:১৩:৪৬ |
ইরানের ৪টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে এবং এসব স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহ কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

কেরামাত বিয়েসকারামিতদ বলেন, “গতকাল (শনিবার) রাতে তেহরান এবং আলবোর্জে মার্কিন-ইসরায়েল বিমান বাহিনীর বোমায় আমাদের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৪ জন নিহতও হয়েছে। নিহতদের মধ্যে দু’জন তেলের ট্যাংকার ট্রাকের চালক ছিলেন।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান বাহিনীর বোমায় তেলের ডিপোগুলোতে বিশাল আকারে আগুন জ্বলছে।

সূত্র : এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..