✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বা র্থ পু ড়ি য়ে ছা ই করছেন: ইরানি স্পিকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৪:১২:৪০ |
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধের উস্কানি দিয়ে খোদ ‘যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ পুড়িয়ে ছাই করছেন’। 

শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করেছেন যে এই সংঘাত এভাবে চলতে থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। গালিবাফ মনে করেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেল উৎপাদন বা বিক্রির মতো কোনো সক্ষমতাই আর অবশিষ্ট থাকবে না।

ইরানি এই প্রভাবশালী কর্মকর্তা সরাসরি অভিযোগ তুলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বিভ্রান্তিকর উচ্চাকাঙ্ক্ষা’ পূরণ করতে গিয়ে পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিসর্জন দিচ্ছেন। তার মতে, এই হঠকারী সিদ্ধান্তের ফলে কেবল আমেরিকার স্বার্থই ক্ষুণ্ণ হচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসহ পুরো বিশ্বের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে বিশ্বব্যাপী তেলের দাম নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি বিমান হামলার প্রেক্ষাপটে তেহরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ধসে পড়তে পারে। 

ইরানের এই শীর্ষ নেতার বক্তব্য মূলত ওয়াশিংটনকে এই বার্তাই দিতে চায় যে, যুদ্ধের পথে হাঁটলে আমেরিকা নিজেও নিরাপদ থাকবে না।

সূত্র: সিএনএন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..