✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

জর্ডানে ৩শ' মিলিয়ন ডলারের থাড এয়ার ডিফেন্স সিস্টেমে হা ম লা ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১১:১৩:৩০ |
জর্ডানে ৩শ' মিলিয়ন ডলারের মার্কিন রাডার সিস্টেম ধ্বংসের স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে আসতেই আলোচনায় ইরানের যুদ্ধ কৌশল। এটিকে চলমান যুদ্ধে আইআরজিসি'র সবচেয়ে বড় সাফল্য ভাবা হচ্ছে। 

মধ্যপ্রাচ্যজুরে থাকা প্রতিরক্ষা বলয় ভাঙতে ইরানের লক্ষ্য মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাডের রাডার সিস্টেম। এই কৌশল যে কাজে লেগেছে তা উঠে এসেছে স্যাটেলাইট ইমেজে। জর্ডানে থাকা অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করে ফেলেছে ইরান। ১ বিলিয়ন মূল্যের থাড প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের দামই ৩০০ মিলিয়ন ডলার। আর তাই এটিকে দেখা হচ্ছে যুদ্ধে ইরানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে।


মূলত ব্যালেস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহার করা হয় থাড সিস্টেম। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কেবল আটটি থাড সিস্টেম রয়েছে যুক্তরাষ্ট্রের। যারমধ্যে জর্ডান ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে দু'টি ও সৌদি আরবে রয়েছে একটি। একেকটি ব্যাটারি পরিচালনায় দরকার হয় ৯০ সেনা। থাকে ছয়টি ট্রাক-মাউন্টেড লঞ্চার ও ৪৮টি ইন্টারসেপ্টর। লকহিড মার্টিনের তৈরি থাড সিস্টেমের প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইল তৈরিতে ব্যয় ১৩ মিলিয়ন ডলার।

জর্ডান ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে থাকা থাড সিস্টেমের রাডার ধ্বংসের চেষ্টা চালিয়েছে ইরান। সিএনএনের এক বিশ্লেষণে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দু'টি স্থানে একই ধরণের রাডার লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এতে রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি অবশ্য স্পষ্ট নয়। পাশাপাশি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতেও থাড সিস্টেমের রাডারে হামলা চালিয়েছে তেহরান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..