✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ড্রো ন হা ম লা য় কিছুক্ষণ বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হলো দুবাই বিমানবন্দর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ১৫:৪৬:৩৮ |
ড্রোন হামলার কারণে যাবতীয় অপারেশন কিছুক্ষণ স্থগিত রাখার পর আংশিকভাবে ফের অপারেশন চালু করেছে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট।

আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ড্রোন হামলা হয় দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিকটবর্তী আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের যাবতীয় অপারেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।

প্রায় এক ঘণ্টা অপারেশন স্থগিত রাখার পর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আংশিকভাবে চালু করা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর।

তবে দু’টি বিমানবন্দরই যাত্রীদের সতর্কবার্তা দিয়েছে। এক যৌথ বিবৃতিতে দুই বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে, “যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে যদি এয়ারলাইন থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে আপনার ফ্লাইট প্রস্তুত, কেবল তাহলেই বিমানবন্দরে আসবেন, নচেৎ নয়। আপনাদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কারণেই এ অনুরোধ জানানো হচ্ছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..