✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানের ৯টি ব্যালিস্টিক মিসাইল ও ১০৯টি ড্রোন ধ্বংসের দাবি আমিরাতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ২১:৩১:১৮ |
ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক মিসাইল ও ১০৯টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (৬ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মন্ত্রণালয় জানিয়েছে, আজ শনাক্ত করা নয়টি ক্ষেপণাস্ত্রের সবকটিই ধ্বংস করা হয়েছে। এছাড়া ১১২টি ড্রোনের মধ্যে ১০৯টি প্রতিহত করা হয়েছে। বাকি তিনটি দেশের অভ্যন্তরে পড়েছে। 


দেশটি আরও জানিয়েছে, সশস্ত্র বাহিনী যে-কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। পাশাপাশি তারা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো কিছু মোকাবিলায় নিজেদের প্রস্তুতি বাড়াচ্ছে।  

এছাড়া, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলায় তিনজন নিহত এবং ১১২ জন আহত হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..