✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানে মার্কিন হা ম লা নাটকীয়ভাবে বাড়বে : হেগসেথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১৯:৪৯:২৪ |
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক শীর্ষ পর্যায়ের ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিস্তারিত আলোচনা করেন।

ব্রিফিংয়ে হেগসেথ সতর্ক করে বলেন, ‘ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে।’ 

তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমোদন যুক্তরাষ্ট্রকে হামলা জোরদার করতে সহায়তা করবে। 

হেগসেথ বলেন, ‘দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা স্পষ্টভাবে অনুমোদন দেয়নি, তবে শেষ পর্যন্ত আমরা ঘাঁটিটি ব্যবহার করতে পেরেছি।’

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুক্তরাজ্য কাতারে অবস্থানরত দেশটির স্কোয়াড্রনে যোগ দিতে আরো চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে।

তিনি বলেন, ব্রিটিশ ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ‘প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার’ জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..