✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ নাবিক উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ২৩:১৮:৫১ |
ওমানের উত্তরে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এ সময় জাহাজে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়।


যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয় বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।

ওমানি নৌবাহিনী দ্রুত ওই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, জাহাজটির ২৪ জন নাবিককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..