✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের প্রতি দূতাবাসের সতর্কতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ২৩:০৫:২৭ |
বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা ও জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। 

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো দৃশ্য, ছবি বা ভিডিও করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে হবে। একইসঙ্গে এই ধরনের কোনো সংবেদনশীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বা লাইভ সম্প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির স্থানীয় আইন অত্যন্ত কঠোর। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..