✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ২২:৫৩:৩৭ |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি এই অভিযোগ করেন।

সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরস–এর বৈঠক হয়। ওই সময় সাংবাদিকদের তিনি জানান, গতকাল তারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে।

এ সময় রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে রেজা নাজাফি বলেন, ‘নাতাঞ্জ’।

অন্যদিকে, আইএইএ জানিয়েছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে— এমন ইঙ্গিত তাদের কাছে নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..