✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘সিংহম’ কাজলের বিয়ে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-৩০, | ১৩:৪৩:৩৭ |

প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ‘সিংহম’ অভিনেত্রী কাজল আগরওয়াল। কাজল আগেই জানিয়েছেন, ব্যবসায়ী গৌতম কিচলুকেই জীবনসঙ্গী হিসাবে বেছেছেন তিনি। গৌতম একজন ইন্টিরিয়ার ডিজাইনার ও একটি অনলাইন স্টোর চালান। মুম্বাইতেই খুব স্বল্পসংখ্যক আত্মীয় ও বন্ধু নিয়ে বিবাহের উৎসব হবে আজ। বিয়ে নিয়ে ব্যাপক উৎসাহী কাজল। সম্প্রতি সোশ্যল মিডিয়াতে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ‘কিঁউ হো গ্যায়া না’ ছবির মধ্যে দিয়ে প্রথম বলিউডে পা রাখেন কাজল। ২০০৭ সালে তেলুগু ছবি ‘রেশমী কল্যানম’ ছবিতে অভিনয় করেন তিনি।

‘মাগাধীরা’ ছবিটি কাজলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দক্ষিণী ছবিতে মন দেন তিনি। ২০১১ সালে ‘সিংহম’ ছবিতে অজয় দেবগাণের বিপরীতে অভিনয় করেন। অক্ষয় কুমারের বিপরীতেও অভিনয় করেছেন কাজল। লকডাউন পরিস্থিতিতে আপাতত আটকে রয়েছে তার ছবির কাজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..