✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আংশিক ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৭, | ১২:১১:৩২ |

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে আংশিক ভেন্টিলেশন সাপোর্টে রেখেছেন চিকিৎসকরা। সোমবার দুপুর ৩টা নাগাদ অভিনেতার ভেন্টিলেশন চালু হয়েছে বলে হাসপাতাল সূত্রে থেকে জানা গেছে। করোনামুক্ত হলেও এনসেফেলোপ্যাথি রয়েছে তার। এছাড়া সেকেন্ডারি নিউমোনিয়াতেও তিনি আক্রান্ত হয়েছেন। আগামী ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত পঁচাশি বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়কে মিন্টো পার্ক লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছিল। দিনকয়েকের মধ্যে করোনাকে কাবু করতে পারলেও সংক্রমণের জেরে মস্তিষ্কে কিছু সমস্যা দেখা দিয়েছিল।

যা এখনও মেটেনি। রবিবার থেকেই জল্পনা চলছিল, তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হতে পারে। তবে রবিবার গোটা দিন তার শারীরিক অবস্থা নজরে রেখেছিলেন চিকিৎসকরা। সোমবার সকালেও ভেন্টিলেশন চালু করা হয়নি। দুপুর নাগাদ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাকে ‘এয়ার ওয়ে প্রোটেকশন’ দিতে চালু হয় আংশিক ভেন্টিলেশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..