✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৬, | ১১:৪০:০২ |

রাজধানীর কলাবাগান এলাকায় গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের বিরুদ্ধে মামলা হয়েছে। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে মামলাটি এন্ট্রি করা হয়। মারধরের শিকার নোবাহিনীর ওই কর্মকর্তা হলেন মো. ওয়াসিফ আহমেদ খান। তিনি লেফটেন্যান্ট পদমর্যাদার।

জানা গেছে, রবিবার রাতে রাজধানীর ধানমন্ডির কলাবাগান সিগন্যালের পাশে ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো একটি গাড়ি থেকে নেমে ওই কর্মকর্তাকে মারধর করা হয়। পরে জনরোষের মধ্যে গাড়িটি ফেলে এর নম্বরপ্লেট ভেঙে চলে যান হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ডরা। গাড়ির নম্বর– ঢাকা মেট্টো- ঘ ১১-৫৭৩৬।

ওই সময় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছিলেন, মারধর করা ব্যক্তি হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ড। এ ঘটনায় রাতেই ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মো. ওয়াসিফ আহমেদ খান।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ওয়াসিফ আহমেদকে রক্তাক্ত দেখা যায়। ভিডিওতে দাবি করা হয়, মারধর করে তার দাঁত ভেঙে ফেলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..