সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এবার মমতা হবেন স্বস্তিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১৭, | ১২:৩৩:৩৭ |

পরিচালক শিলাদিত্য মৌলিকের ‘স্বাদ অনুসার’ ছবিতে দেখা যেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম ‘মমতা’। ‘ভরম’ শর্ট ফিল্মটির সাফল্যের পর ‘স্বাদ অনুসার’ শর্টফিল্ম বানাতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এই ছবিতে স্বস্তিকা ছাড়াও রয়েছেন কান সিং সোধা, অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবীর। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ছবির শুটিংয়ের কাজ। ছবির সিনেমাফোটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রতীপ মুখোপাধ্যায়, সংগীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য এবং সম্পাদনায় সংলাপ ভৌমিক। ‘স্বাদ অনুসার’ গল্পে রয়েছে একটা অন্যরকম টুইস্ট। গল্পে একজন ধনী ব্যবসায়ী মনে করছেন, তাকে কেউ মেরে ফেলেছে, অথচ তার শ্বাস চলছে, অনুভূতি রয়েছে, এমনকি তিনি হাঁটতেও পারছেন।

তার মাথায় ব্যথা রয়েছে। খুব সম্ভবত, তার মাথায় জোরে আঘাত করা হয়েছে, তিনি কিছুই মনে করতে পারছেন না। গল্পে দেখা যায়, যে জলাশয়ে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকেই উঠে তিনি বাড়ি ফেরেন। অদ্ভুতভাবে তার মাথায় আঘাতের চিহ্ন, পোশাকে রক্তের দাগ সবই মিলিয়ে যায়। তাকে তার বাড়ির লোকেরাও বিশ্বাস করতে পারেন না। ঠিক কী ঘটেছে ওই ব্যবসায়ীর সঙ্গে, কেনই বা তার এমনটা মনে হচ্ছে, তা অবশ্য জানতে গেলে দেখতে হবে স্বাদ অনুসার ছবিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..