সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অভিযোগ অস্বীকার, সুশান্ত মাদক নিতেন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৭, | ১১:২৩:০২ |

মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌঁছান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এনসিবির ৬ সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
এসম মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন শ্রদ্ধা।

তবে এনসিবির জেরার মুখে ২০১৯ সালে ‘ছিঁচোড়ে’ ছবি মুক্তির পরে সুশান্তর অতিথিশালায় একটি পার্টিতে থাকার কথা স্বীকার করেন শ্রদ্ধা। কিন্তু সেই পার্টিতে কোনো রকম মাদক তিনি গ্রহণ করেননি। তাকে বেশ কয়েকবার অ্যালকোহল এবং গাঁজা গ্রহণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা নিতে অপারগতা জানান।

তবে শ্রদ্ধা এনসিবিকে জানান যে তিনি সুশান্ত সিং রাজপুতকে তার ভ্যানিটি ভ্যানে মাদক সেবন করতে দেখেছিলেন।

উল্লেখ্য, মাদকের এই তদন্তকালে দীপিকা পাডুকোনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজ। তিনি তার ম্যানেজার করিশ্মা প্রকাশের সাথে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে আলোচনা করার বিষয়টি স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদে।

এদিকে জেরা করা হচ্ছে সারা আলি খানকেও। আরও জেরা করা হবে অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..