✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গ্রেনেড হামলায় বিএনপি জড়িত: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২৩, | ১১:০০:৩৫ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মত সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ।

রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এফ.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

বিএনপি ২১শে আগস্টের গ্রেনেড হামলায় উট পাখির মত মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনো মিথ্যা হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট। সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না, সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাদের বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, অনুকূল পরিস্থিতি এলেই সরকার সিদ্ধান্ত জানাবে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..