✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘জয়তু বঙ্গমাতা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৮, | ১৩:৫৬:২১ |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মদিনে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে ‘জয়তু বঙ্গমাতা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন।

জয়ীতা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বইটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংক এর চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়।

গ্রন্থটির প্রচ্ছদ ও অংঙ্গসজ্জ্বা করেছেন শাহরিয়ার খান বর্ণ। ১২৬ পৃষ্ঠার বইটিতে শতাধিক আলোকচিত্র ব্যবহার করা হয়েছে। জয়ীতা প্রকাশনীর ২০/২১ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয় থেকে ৬০০ টাকা মূল্যে বইটি সংগ্রহ করা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..