✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষককে মৃত্যুদণ্ড দিল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১৩:৩৫:০৪ |

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে ওই তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানের ব্চিার বিভাগের এক বিবৃতিতের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি বলেছেন, আজ সকালে উত্তরাঞ্চলীয় শহর গোরগানের একটি কারাগারে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, তিন সদস্যের একটি চক্রের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে ওই তিন ধর্ষককে দ্রুত গ্রেফতার করা হয়। তবে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে হত্যা ও ধর্ষণকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..