✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মসজিদুল হারামে পাওয়া যাবে হুইল চেয়ার সেবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২২, | ১০:২৭:২৫ |

হারামাইন শরীফাইন বিষয়ক কর্তৃপক্ষ মসজিদুল হারামে আগত জিয়ারত ও ইবাদতকারীদের সুবিধার্থে হুইলচেয়ার সেবা সহজ করেছে। এখন থেকে একটি যৌথ অনলাইন পোর্টালের মাধ্যমে হুইলচেয়ার বুকিং ও সহজেই পাওয়া সম্ভব।

কর্তৃপক্ষের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, জিয়ারতকারীদের সুবিধার জন্য বৈদ্যুতিক ও সাধারণ হুইলচেয়ার বুকিং এবং ভাড়া পরিশোধের জন্য একটি সম্মিলিত অনলাইন পোর্টাল চালু রয়েছে।

এই পোর্টালের বৈশিষ্ট্য হলো, এটি ব্যবহার করে পৃথিবীর যেকোনো জায়গা থেকে সহজেই হুইলচেয়ার বুক করা যায়। ভাড়া পরিশোধে ‘অ্যাপল পে’ সেবাও চালু করা হয়েছে পোর্টালে।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, পোর্টালে উর্দু, আরবি, ইংরেজিসহ আরও কয়েকটি ভাষায় সেবা চালু করা হয়েছে। এতে করে হজ ও ওমরাহ যাত্রীরা নিজ নিজ ভাষায় হুইলচেয়ার বুক করতে এবং গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..