সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারতের পর যুক্তরাষ্ট্রেও টিকটক নিষিদ্ধ হচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০১, | ১৫:০৭:৫০ |

সামাজিক ভিডিও অ্যাপ টিকটক এবার নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে তার দেশ। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটকের মতো চীনা অ্যাপ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে। এর আগে ভারত ওই অ্যাপটি নিষিদ্ধ করেছে। খবর সিএনএন ও বিবিসির।

বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় সামাজিক ভিডিও অ্যাপ টিকটক। চীনের বাইটড্যান্স সংস্থার মালিকানাধীন অ্যাপটি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি তুলছেন যুক্তরাষ্ট্রের প্রশাসন ও রাজনীতিবিদদের একাংশ। তাদের অভিযোগ, টিকটকের মতো অ্যাপ দিয়ে আমেরিকার উপর নজরদারি চালিয়ে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টিকটকের বিরুদ্ধে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার অভিযোগ তুলেন। তিনি বৃহস্পতিবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের বলেন, ‘টিকটক সহ ১০৬ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত, যা ভারতের নাগরিকদের গোপনীয়তা এবং সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলছিল।’

এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, আমরা টিকটকের দিকে নজর দিচ্ছি। আমরা টিকটক নিষিদ্ধ করতে চলেছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..