✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবার করোনা আক্রান্ত চিত্রনায়িকা পপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২৩, | ১২:০৪:২৩ |

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

পপির জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। আগামি সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।

বাংলাদেশে করোনা বিস্তারের আগেই পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন।
পপির পরিবার জানায়, দিন ছাড়া রাতেও পপি শহরের রাস্তার মানুষদের সাহায্য দিতেন। মানুষকে সহযোগিতা করতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন।

পপি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না।

করোনা মুক্ত হয়ে আবার যেন কাজে ফিরতে পারেন পপি তার জন্য দেশাবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..