✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অস্কার পেল ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৩, | ১১:৩১:৫৫ |

ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াই ও নিজ বাড়িঘর সুরক্ষিত রাখার প্রচেষ্টার ঘটনাগুলো নিয়ে নির্মিত ‘নো আদার ল্যান্ড’ এ বছর সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে।

বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয় অস্কার ঘোষণা। এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এটি নির্মাণে ইসরায়েলি ও ফিলিস্তিনি চিত্রনির্মাতার কাজ করেছেন। এই বিভাগে মনোনয়ন পাওয়া অন্যান্য তথ্যচিত্রের মধ্যে ছিল ‘পোরসেলিন ওয়ার’, ‘সুগারকেইন’, ‘ব্ল্যাক বক্স ডায়রিস’ ও ‘সাউন্ডট্র্যাক টু অ্যা ক্যু দ’তাত’।

এদিন চার ইসরায়েলি ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতার যৌথভাবে নির্মিত তথ্যচিত্রটি অস্কার পুরস্কার জিতে নেয়।

তথ্যচিত্রটির নির্মাতা নির্মাতারা মধ্যে রয়েছেন- বাসেল আদ্রা, হামদান বল্লাল, ইউভাল আব্রাহাম, রাচেল সোর।


‘নো অন্য ল্যান্ড’ পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার একজন তরুণ ফিলিস্তিনি কর্মী আদ্রার গল্প অনুসরণে নির্মিত।

যখন ইসরায়েলি বাহিনী কর্তৃক বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদ্রার সম্প্রদায় বাঁচা মরার লড়াই করছে। শৈশব থেকেই আদ্রা সামরিক দখলে তার অঞ্চলে বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার সঙ্গে বড় হয়েছেন। স্বাভাবিকভাবে তার গল্প আর নির্মাণে সেগুলোর প্রভাব স্পষ্ট তাকে নাড়া দিয়েছে।

আদ্রার প্রচেষ্টার প্রতি সমর্থনে এগিয়ে আসেন একজন ইসরায়েলি সাংবাদিক। ওই সাংবাদিক নিজেও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সাক্ষী। এই বৈষম্যের বিরুদ্ধে যিনি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন।

তথ্যচিত্রটি এর আগে প্রাক-অস্কার পুরস্কার বিভাগে বেশ প্রভাব বিস্তার করে এবং সম্মানিত হয়। এছাড়াও আইডিএ পুরস্কারে সেরা তথ্যচিত্র এবং সেরা পরিচালক, ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ইউরোপীয় তথ্যচিত্র এবং বার্লিনে সেরা তথ্যচিত্রের মতো অর্জন রয়েছে তাদের ঝুলিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..