সর্বশেষ :
বিশ্ববাজারে রেকর্ড দেড় কোটি গাড়ি বিক্রি টয়োটার যুক্তরাষ্ট্রে এক গাড়ির দামে চীনে মিলে পাঁচ ইভি যুদ্ধ করল ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল, লাভ চীন-রাশিয়ার সুমুদ ফ্লোটিলা ও হরমুজের সৈন্যরা ‘এপস্টেইন ফ্রন্ট’ ইস্যুতে বিশ্বকে জাগিয়ে তুলবে : আইআরজিসি তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে : তথ্যমন্ত্রী নারী ক্রিকেটারের আত্মহত্যা বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান (দেখুন ভিডিও) বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেবলীনার মদ ছেড়ে এখন জীবনের সেরা সময় পার করছেন টম হল্যান্ড

সাদিক অ্যাগ্রোর ইমরান কারাগারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৪, | ০৭:৪৩:৪৩ |

রাজধানীর মোহাম্মদপুর থানার মানিলন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত আসামি ইমরানের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পরিদর্শক মো. ছায়েদুর রহমান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাসুদ আহমেদ তলুকদার ও অ্যাডভোকেট আল মামুন রাসেল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। একই দিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের উপ-পরিদর্শক জোনাঈদ হোসেন মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..