✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা টেস্ট করতে আসা কর্মীদের বাসায় ঢুকতে বাধা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৫, | ১৩:৫৪:৪৭ |

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার বাড়ির একাধিক কর্মচারী করোনায় পজিটিভ। পাশাপাশি তার বাসার নিরাপত্তা কর্মীও করোনা ভাইরাসে আক্রান্ত বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম।

এমন খবরের ভিত্তিরে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) কর্মীরা রেখার বাসায় করোনা টেস্ট করতে ছুটে যান। কিন্তু রেকা তাদের বাসাতেই ঢুকতেই দেননি। ভারতীয় গণমাধ্যম জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মীরাতারা অভিনেত্রীর করোনা টেস্ট ও তার বাড়ি স্যানিটাইজ করতে করার অনুমতি চান। এতে করে বেঁকে বসেন রেখা। কর্মীদের বাসাতেই ঢুকতেই দেননি তিনি।

শেষ পর্যন্ত বাড়ির বাইরে থেকেই বিএমসি কর্মীরা ফিরে আসতে বাধ্য হয়েছে। রেখার ম্যানেজার জানিয়েছেন, বর্তমানে সুস্থ আছেন রেখা। বাড়িতে আইসোলেশনে আছেন। এই অবস্থায় কাউকে তার সংস্পর্শে যেতে দিতে চাইছেন না তিনি।

রেখা জানিয়েছেন, করোনার উপসর্গ দেখা দিলে নিজ উদ্যোগে কোভিড-১৯ টেস্ট করাবেন এবং রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

এর আগে রেখার বাড়ির নিরাপত্তা কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর এলে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাড়িটি একাংশ সিল করে দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..