✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ০৬:৪২:৫৯ |

জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধির দায়িত্বে ছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

 

স্বজনরা জানান, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনশেড ঘরে যান। সেখানেই তিনি সংবাদ পাঠানোর জন্য সব সময় কাটাতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামিয়ে ফেলে। এরপর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, বেশ কিছুদিন যাবৎ সে বাড়িতে অবস্থান করছিল। সাংবাদিকতার কাজে তার মনোযোগ ছিল না। তিনি শেষ সময়ে এসে খুব কম কথা বলতেন। সে অসুস্থ ছিলো, একটি অপারেশন হয়েছিল। সামনে আরেকটি অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে সে এই কাজ করলো আমি নিজেও জানি না।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারে। এদিকে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..