✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৭-১১, | ০৩:৩৮:৩৯ |বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চার্জ দেয়ার সময় শেখ তরিকুল ইসলাম (২৭) নামে এক চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বারাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক শেখ তরিকুল ইসলাম (২৭) ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শেখ তরিকুল ইসলাম তার ইজিবাইক চার্জে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময়ে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
ফকিরহাট উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক জানান, বৃহস্পতিবার মধ্য রাতে ইজিবাইক চালক তরিকুল ইসলামকে নিয়ে আসেন তার পরিবার। তাকে পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগেই সে মারা গেছেন।
-বাগেরহাট প্রতিনিধি
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||