✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১০, | ১২:১৫:১৩ |

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় বজ্রপাতে মো. সানি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে। মো. সানি (১৪) উপজেলার পুরাতন বান্দুরা এলাকার মো. সোহেলের ছেলে। এ ঘটনায় আল মিরাজ (২০) নামে একজন আহত হয়েছেন বলে জানা যায়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি মাঠে ফুটবল খেলতে যায় সানি ও আরও কয়েকজন। এ সময় বজ্রপাতে সানির শরীরের পিঠের অংশ পুড়ে যায় ও আল মিরাজ আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। আল মিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

সানি বান্দুরায় স্থানীয় একটি গ্রিলের দোকানে কাজ করত বলে জানা গেছে।

-নবাবগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..