✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

বায়তুল মোকাররম ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৭, | ১১:৫৮:৪৬ |

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকেই কড়া অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটিকে।

সাধারণত জুমার দিনে ১১টার পর থেকেই অনেকে বায়তুল মোকাররমে আসতে থাকেন। আজও নামাজ শুরুর আগেই অনেকে এসেছেন জাতীয় মসজিদে। প্রতি শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে বায়তুল মোকাররমে। কিন্তু হিযবুত তাহরীরের কর্মসূচির কারণে আজ অন্যান্য জুমাবারের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে।

সকাল থেকে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..