✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই: মাহি

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৫, | ১৮:৩০:০১ |

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।  ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই।

সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না। মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।


এবার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকেই এ ছবিগুলো তুলেছেন তারা।  ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।’ এ ক্যাপশন থেকেই বুঝা যাচ্ছে জ্যামের মাঝে রয়েছেন এ জুটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..