✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

দাবি পূরণের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৮, | ১০:৫৪:০৮ |

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার
পদোন্নতিসহ দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের কর্মসূচি ১২ সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে।

কর্মসূচি অনুযায়ী শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন শতাধিক চিকিৎসক।

এর কিছুক্ষণের মধ্যে সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক মো. সায়েদুর রহমান হাজির হয়ে চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এই পদোন্নতি দেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..