✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা আক্রান্ত কোয়েল যেমন আছেন…

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১১, | ১২:২৫:৪১ |

কয়েকদিন আগে মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এরই মধ্যে (১০ জুলাই) জানা যায়, করোনাভাইরাস অর্থাৎ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

কোয়েলের এই খবর শোনার পর থেকেই বেশ উদ্বিগ্ন তার ভক্ত ও সহকর্মীরা। অনেকে এই অভিনেত্রীর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। পাশাপাশি তার সন্তানের অবস্থা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন কেউ কেউ।

কোয়েলের স্বামী নিসপাল জানান, তিনি এবং কোয়েল বর্তমানে তাদের বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। এই দম্পতির সন্তান ও কোয়েলের শ্বশুর-শাশুড়ির কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত তারাই নাতির দেখভাল করছেন।

এদিকে কোয়েল ও নিসপালের পাশাপাশি এই অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক এবং মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন রঞ্জিত মল্লিক।

বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘আমরা একদম সুস্থ আছি। চিন্তার কোনো কারণ নেই। করোনা হলেই যে ভয় পেতে হবে, তেমনটা নয়! তবে এই সময় সচেতন থাকা খুব জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো সব নিয়ম মেনে চলতে হবে। মনের জোরটাই আসল। অকারণ ভয় পেলে হবে না। আমি একশ শতাংশ নিশ্চিত যে আমরা সকলেই সুস্থ হয়ে যাব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..