✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে সাহারা খাতুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৬, | ১৯:২৯:৪২ |

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেওয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেয়।

বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চিকিৎসা দেখাশুনা করার জন্য তার সঙ্গে গিয়েছেন ভাতিজা আনিসুর রহমান ও ভাগ্নে মজিবুর রহমান।

জ্বর, এ্যালার্জি ও বার্ধক্যজনিত কারণে ৬ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। বেশ কয়েকদিন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে পরামর্শ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..