সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

বৈশ্বিক খাদ্য সংকটের জন্য দায়ী রাশিয়া: সাত শিল্পোন্নত দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-২৬, | ১৯:২৫:২৪ |

সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭’এর পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে। শুক্রবার এক আলোচনায় তারা খাদ্য রপ্তানিতে বাধা সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে শস্যের গুদামে বোমা হামলার পাশাপাশি কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে রপ্তানি বাধাগ্রস্ত করারও অভিযোগ আনেন।

এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছেঃ জি-৭ এর মন্ত্রীরা ইউক্রেনকে স্থলপথে শস্য পরিবহনে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার প্রতিও নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা অনলাইনে ওই বৈঠকে অংশ নেন। পরে তিনি জানান, জাপান এই সংকটে সাড়া দিয়ে আরও খাদ্য সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করবে।

উল্লেখ্য, জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি জোট। এবারের সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উদ্দেশে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...