সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

রাশিয়ান হতাহত ৪০ হাজার ছাড়াতে পারে: জেলেনস্কি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-১৩, | ১৯:০৯:২১ |

ইউক্রেনে রুশ আগ্রাসন টানা সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে চলছে। এই হামলা মোকাবিলায় ইউক্রেন কার্যত বিপর্যস্ত হলেও দেশটিতে মস্কোর ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আনতে যথেষ্ট সক্রিয় কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, যুদ্ধ শুরুর পর থেকে চলতি জুন মাসে রাশিয়ান প্রাণহানির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে চলতি জুন মাসে রাশিয়ান প্রাণহানির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণ শুরু হওয়ার পর থেকে রবিবার রাতে জাতির উদ্দেশে নিজের ১০৯তম দৈনিক ভাষণ দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আবার আহ্বান জানান।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এই জাতীয় প্রতিরক্ষা হাতে পাওয়া গেলে ইউক্রেন অনেক ট্র্যাজেডি এড়াতে পারতো। যার মধ্যে রবিবার টারনোপিলে একটি বিমান হামলাও রয়েছে। এই হামলায় আহত ১২ বছর বয়সী একটি মেয়ে শিশুসহ ১০ জন হাসপাতালে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...