✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইরানে সম্ভবত আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি : ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১৩:৫৪:০৪ |
চলমান যুদ্ধ-সংঘাতে ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ‘বাড়াবাড়ি’র কারণে এখন আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তা খুঁজে পেতে ওয়াশিংটন হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন গত কাল সোমবার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি প্রচারণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলের প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না যে (ইরানে) কাদের সঙ্গে আমরা কাজ-কারবার করছি। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।”

তিনি আরও জানান, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাদের ভেবে রেখেছিল— তাদের কেউই প্রেসিডেন্ট হতে রাজি হচ্ছেন না।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে, কাদের সাথে আলোচনা করব—তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয় আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।”

তবে বরাবরের মতো এবারও ট্রাম্প দাবি করেছেন যে গত প্রায় ৮ মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী হারিয়েছে এবং নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলো খুইয়েছে।

“ইরানের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে”, বলেছেন

ট্রাম্প তাঁর সেই পুরনো দাবিও পুনর্ব্যক্ত করেন যে, ইরান তার বিমানবাহিনী এবং ১৫৯টি জাহাজই হারিয়েছে; তাঁর ভাষ্যমতে, জাহাজগুলো এখন “সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে।”

উল্লেখ্য, কৌশলগত বৈশ্বিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পারস্য ও ওমান উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর লাগাতার হামলার মধ্যেই এ মন্তব্য করলেন ট্রাম্প। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুসারে, গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি,পারস্য ও ওমান উপসাগরে কমপক্ষে ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..