✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সুস্থ হয়ে বাসায় মুক্তিযুদ্ধ মন্ত্রী, চিকিৎসাধীন স্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২২, | ১০:২৩:০৩ |

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসায় থাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাসায় ফিরেছেন। তাঁর সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।
মন্ত্রীর ভাগনী গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এ সব তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী গতরাতে (রবিবার রাতে) বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমিত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পর গত ১৩ জুন রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে।

গত ১২ জুন নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তাঁর স্ত্রীর করোনা পজিটিভ ফল আসে। করোনা আক্রান্ত হন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..