সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনঃ ১৪টিতে নীল, ১টিতে সাদা দল জয়ী। মাকসুদ কামাল চতুর্থবারের মতো সভাপতি।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-৩০, | ১১:৩৬:২৯ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছে নীল দল।

অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল থেকে একমাত্র ড. লুৎফর রহমান (৬৮৪ ভোট) জয়ী হয়েছেন। তিনি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান। সহ-সভাপতি পদে নীল দলের প্রার্থী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম (৬৮১ ভোট) তার কাছে পরাজিত হয়েছেন। নীল দলের সাদেকা হালিমই একমাত্র প্রার্থী যিনি জয়ী হতে পারেননি।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক হাসিবুর রশীদ।

সভাপতি পদে নীলদলের অধ্যাপক মাকসুদ কামাল পান ৯৩৩ ভোট। তার নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক লায়লা নূর ইসলাম পান ৪৩৮ ভোট।

আরও পড়ুন

সাধারণ সম্পাদক পদে নীলদলের অধ্যাপক নিজামুল হক ভূইয়া পান ৭২৯ ভোট। তার নিকটতম প্রার্থী সাদাদলের অধ্যাপক হাসানুজ্জামান পান ৬৪৩ ভোট।

নিজামুল হক ভূইয়া পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক।

অন্যদিকে এবারের বিজয়ের মাধ্যমে এ নিয়ে টানা চতুর্থবার বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মাকসুদ কামাল। এর আগে সাধারণ সম্পাদক হিসেবেও তিনি রেকর্ড কয়েকবার নির্বাচিত হয়েছিলেন।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। তার নেতৃত্বে বেশ কয়েকবছর ধরেই নির্বাচনে সাফল্য পেয়ে আসছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল।

যুগ্ম সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ (৭৪৯ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন (৯১৫ ভোট) নির্বাচিত হন।

১০টি সদস্য পদে বিজয়ীরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ (৯৩৭), অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান (৯১০), বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৭১), ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী (৮৩০), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮১৬),মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন (৮০৪), বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে (৭৭৬), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান (৭৬৩), চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন (৭৫৫), সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা (৭০৩)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..