✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রবিবার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৩, | ১৯:২০:৩৬ |

প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মরদেহ রবিবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় তাকে জানিয়েছেন, তারা তার বাবাকে রোববার বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

পরে দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে সাংবাদিকদের জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বনানী জামে মসজিদে মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।

করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য বিধি ও স্বাস্থ্যসচেতনতার দিকটি বিবেচনায় রেখে তার লাশ সিরাজগঞ্জে নিজ জন্মভূমিতে নেওয়া হবে না বলেও জানান তারা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..