✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামের এমপি মোছলেম সপরিবারে করোনা আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১১, | ১৬:০৩:৫৩ |

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে তার স্ত্রী, ছেলে ও নাতিসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। এমপির একান্ত সহকারী আবদুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত সবাই চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম মঙ্গলবার নগরীর লালখান বাজারের বাসা থেকে এমপির পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে পাঁচ জনের নেগেটিভ ও ১০ জনের পজিটিভ আসে। বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এমপি মোছলেম উদ্দিনের পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরে করোনারভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।

এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..