✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘শ্রমিক ছাঁটাই না করার জন্য মালিকদের অনুরোধ জানাচ্ছি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৮, | ১১:১৮:০৮ |

করোনা সংকটের এই দুর্দিনে শ্রমিকদের ছাঁটাই না করার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার তার সংসদ ভবনের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন। আজ দেশের এই সংকটকালে শ্রমিক ছাঁটাইয়ের মত অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মড়ার ওপর খাঁড়ার ঘার মতো অবস্থা হবে। বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি মালিকদের সহমর্মী হতে হবে। শ্রমিকদের ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে গণপরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দূরপাল্লার গণপরিবহনে অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ করোনার এই সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংকটের মেঘ অচিরেই কেটে যাবে।

সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা এবং অন্যান্য রোগীদের সেবায় মানবিক হোন। ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণ ও সহানুভূতিশীল হতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..