✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাভাইরাস: মন্ত্রী বীর বাহাদুরকে ঢাকায় আনা হচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৭, | ১০:৩৭:১৭ |

কনোরাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে।

রোববার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বীর বাহাদুর উশৈসিংকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সিএমএইচে আনা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাদেক হোসেন বলেন, গত বৃহস্পতিবার মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রাতে কক্সবাজার ল্যাবে পরীক্ষায় মন্ত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর আসে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ঈদে মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ঈদ উপহার প্রদান ও ত্রাণ দিতে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি চলে আসেন। ঈদের কয়েকদিন পরে শারীরিকভাবে হালকা অসুস্থতা বোধ করেন। এছাড়া করোনা শুরু হওয়ার পর থেকে মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা মন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মন্ত্রীসহ আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..