✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করেছেন সরকারদলীয় ব্যবসায়ীরা

‘১৩ বছরে জিনিসপত্রের দাম গড় হিসেবে দ্বিগুণ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-০৩, | ১৪:৫৮:৫৩ |

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৩ বছরে জিনিসপত্রের দাম গড় হিসেবে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এমনকি অনেক জিনিসের দাম বেড়ে তিনগুণ হয়েছে।

তিনি আরু বলেন, পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে সরকারদলীয় ব্যবসায়ী গোষ্ঠী ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যসহ জনজীবনের সবকিছু সহনীয় মাত্রায় রাখতে একটি জবাবদিহিমূলক সরকার দরকার। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় অবিলম্বে তথাকথিত নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় দ্রব্যমূল্য ভিত্তিক মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাই নয়, জাতির গোটা ভবিষ্যৎ জীবন আরও অসহনীয় ও দুর্বিষহ হয়ে উঠবে। বিদ্যুৎ থেকে শুরু করে সব দ্রব্যমূল্য বাড়ার পেছনে আওয়ামী লীগের লোকেরা জড়িত। দ্রব্যমূল্য ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, ভবিষ্যতেও করবে। যেহেতু বিদ্যুৎ থেকে শুরু করে সব জিনিসপত্র মূল্য বৃদ্ধির ফলে শুধু বিএনপিই ক্ষতিগ্রস্ত হয় না, দেশের সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য জনগণকেই এগিয়ে এসে এর প্রতিবাদ করতে হবে।

আজ সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..