✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নিলুফার মঞ্জুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৬, | ১৮:৫১:১৩ |

ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অধ্যক্ষ নিলুফার মঞ্জুর এ দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশ ও জাতি তাঁর এই অবদানের কথা মনে রাখবে।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর।

নিলুফার মঞ্জুর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর, মেয়ে মুনিজ-এ-মঞ্জুর, পুত্রবধূ ড. সামিয়া হক, নাতি-নাতনি, বোন ইয়াসমিন হক, ভাই জামশেদ চৌধুরী, বন্ধু-বান্ধব, অগুণিত গুণগ্রাহী এবং অসংখ্য শিক্ষার্থীকে রেখে গেছেন।

১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন নিলুফার মঞ্জুর। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি স্কুলটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোশ্যাল মার্কেটিং কম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর বাবা মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের মন্ত্রী ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..