✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মেয়রের দায়িত্ব নিলেন তাপস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৬, | ১২:২৫:২০ |

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। এসময় নতুন মেয়রের সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরিন তাপস। বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মেয়াদ গতকাল শুক্রবার শেষ হয়েছে।

আজ শনিবার (১৬ মে) দুপুরে নগর ভবনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. এমদাদুল হকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..