✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নিয়েছেন মেয়র আতিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৩, | ১১:৪০:৫৫ |

দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি।

করোনা মহামারি মোকাবেলাসহ বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জের মুখে আজ বুধবার (১৩ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে উত্তর সিটির দায়িত্বভার হস্তান্তর করা হয় মেয়র আতিককে। এর পরই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন আতিক। করোনাভাইরাসের ঝুঁকি এড়ানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে ডিএনসিসি গুলশান নগর ভবনে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে নির্বাচিত হন আতিকুল ইসলাম। এর আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..