✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

'গেজেট পেলে আ. লীগের বিষয়ে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ০৯:৫৯:২০ |

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা এখনো গেজেট পাইনি। গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি। গেজেট পেলে সিদ্ধান্ত নেব।’

সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সিইসি বলেন, অপেক্ষা করুন। যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন সব পরিষ্কার হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেব। প্রজ্ঞাপনটা আসতে দেন। ইসি সাংবিধানিক সংস্থা। আমরাও এটা নিয়ে কনসার্ন। আমরা গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি।’

 

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..