✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ডাকসু নির্বাচন: বিধি চূড়ান্ত করতে আলোচনা ৪ ফেব্রুয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৪৭:৫৮ |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। ক্ষমতার পট পরিবর্তনের পর ডাকসু নির্বাচন দেওয়ার দাবি আবার জোরালো হয়ে উঠেছে।

এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির এবং অন্য সংগঠনগুলো এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ছাত্রদল এবং শিবিরের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সংস্কারেরও দাবি তোলা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..