✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ঘিওরে নারীকে গলা কেটে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ০৮:৪৭:৫৬ |

মানিকগঞ্জের ঘিওরে ৬২ বছরের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত লায়লা আরজু (৬২) ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন বলে জানান তার স্বজনরা।

সেকেন্দার আলী পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তাদের দুই ছেলে-মেয়ে পরিবারসহ ঢাকায় থাকেন। গ্রামের দোতলা বাড়ির নিচতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া। সেকেন্দার ও লায়লা দোতলায় থাকতেন।

সেকেন্দার আলী জানান, স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বের হন। পৌনে ৮টার দিকে বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন তিনি।

ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বাসার কাজের মেয়ে ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..