সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ: স্বস্তিকা মুখার্জি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-০২, | ০৮:১৮:৫৬ |

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন। আবার সমকালীন বিষয় নিয়ে কথা বলেও বহুবার সমালোচিত হয়েছেন স্বস্তিকা।

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি দক্ষিণ-পূর্ব এশিয়া। গত এপ্রিলের শুরু থেকেই এখানে প্রচণ্ড দাবদাহ দেখা যাচ্ছে। এপার বাংলার মতো ওপার বাংলার মানুষও দাবদাহে হাঁসফাঁস করছেন। বিজ্ঞানীরা যেমন গাছ লাগানোর কথা বলছেন, তেমনি তারকাদের কেউ কেউ এ নিয়ে কথা বলছেন। বিষয়টি নিয়ে কথা বলে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখার্জি।

বুধবার (১ মে) স্বস্তিকা মুখার্জি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘আরো গাছ কাটো/ আরো পুকুর বোজাও/ কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ—’

গাছ কাটার কুফল নিয়ে মন্তব্য করলেও তা পছন্দ হয়নি নেটিজেনদের। প্রিয়দর্শিনী সুপ্রিয়া নামে একজন লেখেন, ‘আপনি থাকেন কোথায়? কটা গাছ লাগিয়েছেন এই পর্যন্ত? ফ্ল্যাট কেনা নেই তো একটাও?’ সুপ্রিয়ার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন স্বস্তিকা। এ অভিনেত্রী লেখেন, ‘হ্যাঁ, গাছ লাগিয়েছি। আমি এবং আমার বাবা দু’জনে মিলে। আমাদের বাড়ির গলিতে যত গাছ আছে সবগুলো আমাদের লাগানো। আর আমার ফ্ল্যাট কেনা নেই। আমি আমার বাবার বাড়িতে থাকি। আর মুম্বাইয়ে ভাড়া বাড়িতে থাকি। ফেসবুকে আক্রমণ করার আগে চেক করে নিবেন আমার ক’টা ফ্ল্যাট আছে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের দায় আমাদের সবার। আমায় তীর ছুড়ে প্রকৃতির কোনো সুরাহা হবে না।’

সায়ন্তন ঘোষ লেখেন, ‘দিদি ভাই কংক্রিটের ফ্ল্যাটে বসে এবং এসিতে বসে বসে স্ট্যাটাস দিচ্ছে।’ এ মন্তব্যেরও জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি লেখেন, ‘ফুটপাতে বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। আমি গত ৪ দিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টবেল এসি তো পাওয়া যায় না, পাওয়া গেলে না হয় সঙ্গে নিয়ে আসতাম।’ অপূর্ব রানা লেখেন, ‘এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছেন।’ এর জবাবে স্বস্তিকা লেখেন, ‘কী করে জানলেন আমি এসি ঘরে বসে জ্ঞান দিচ্ছি?’

এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে স্বস্তিকার কমেন্ট বক্সে। আর কেউ কেউ স্বস্তিকার বাসার ছবি চেয়েছেন, তারা দেখতে চান স্বস্তিকা এসি ঘরে বসে স্ট্যাটাস দিচ্ছেন কিনা। আর এসব বিষয় নিয়ে চলছে জোর চর্চা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...